যথাযোগ্য মর্যাদায় গাজীপুরে মহান বিজয় দিবস উদযাপিত

আপডেট: December 16, 2024 |
inbound578159346176527907
print news

মাছুদ পারভেজ, গাজীপুর জেলা প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদায় গাজীপুরে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।

সোমবার (১৬ ডিসেম্বর) সকালে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়।

পরে জেলা শহরের রাজবাড়ি মাঠে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তক অর্পণ করেন জেলা প্রশাসক নাফিসা আরেফীন।

এছাড়া, জেলা পরিষদ, গাজীপুর জেলা পুলিশ সুপার মেট্রোপলিটন পুলিশ কমিশনার , জেলা আনসার কমান্ড্যান্ট অফিস জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের প্রতিনিধিগণ, বীর মুক্তিযোদ্ধা, সামাজিক—সাংস্কৃতিক সংগঠন, নাগরিক সমাজের প্রতিনিধিসহ সর্বস্তরের নাগরিকগণ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

আনুষ্ঠানিকভাবে গাজীপুর সার্কিট হাউজে পতাকা উত্তোলন ও বঙ্গতাজ অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

এ উপলক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পৃথক কর্মসূচি পালন করে।

Share Now