বগুড়ায় ঘরে ঢুকে ঘুমন্ত রোজাদার গামের্ন্টেস কর্মীকে ধর্ষণের চেষ্টা

আপডেট: March 12, 2025 |
inbound7389383789864387950
print news

শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার ধনুট উপজেলার ধর্ষণচেষ্টাসহ একাধিক মামলার আসামী খায়রুল সরকার (৩৬) নামের এক মাদক ব্যবসায়ী আবারও ঘরে ঢুকে ঘুমন্ত রোজাদার গামের্ন্টেস কর্মী (১৪) কে ধর্ষণের চেষ্টা করেছে।

১২ মার্চ (বুধবার) সকাল সোয়া ৫ টার দিকে বগুড়ার ধনুট উপজেলার মাঠপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় দুপুরের পর ভুক্তভোগী ওই গামের্ন্টস কর্মীর মা বাদি হয়ে খায়রুল সরকারের বিরুদ্ধে ধনুট থানায় মামলা দায়ের করে। খায়রুল সরকার উপজেলার মাঠপাড়া গ্রামের কমর উদ্দিন সরকারের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই নারীর বাবা প্রায় ১১ বছর আগে মারা গেছেন।তার মাকে নিয়ে অভাব অনটনের মধ্যে সংসার চালায়। মেয়েটির মা ক্ষেত খামারে কৃষি শ্রমিকের কাজ করেন।

আর ভুক্তভোগী মেয়েটি ঢাকায় একটি পোশাক কারখানায় চাকুরী করেন।শারীরিক অসুস্থতার কারণে কয়েক দিন আগে মেয়েটি কারখানা থেকে ছুটি নিয়ে গ্রামের বাড়িতে আসেন।

মঙ্গলবার দিবাগত রাতে সেহরী খাওয়ার পর সকাল ৫ টায় মা জীবিকার তাগিদে আলু তোলার কাজে ফসলের মাঠে যান। এ সময় মেয়েটি মায়ের ঘরে ঘুমিয়ে পড়েন।

বাড়িতে অন্য কোনো লোকজন না থাকার সুযোগে প্রতিবেশী খায়রুল সরকার কৌশলে দরজা খুলে ঘরে ঢুকে ঘুমন্ত ওই রোজাদার গামের্ন্টস কর্মীকে ধর্ষণের চেষ্টা চালায়।

এমতাবস্থায় মেয়েটির চিৎকারে স্হানীয়রা ঘটনাস্থলে পৌঁছিলে খার্য়রুল সরকার কৌশলে সটকে পড়ে।

উল্লেখ্য ২০২৪’সালের ৩ মাড়চ রাতে একই গ্রামে চেতনানাশক পদার্থ মিশ্রিত চানাচুর, বিস্কুট ও জুস খাইয়ে বৃদ্ধ নারীকে অচেতন করে তার স্কুল পড়ুয়া নাতনিকে ধর্ষণচেষ্টা মামলায় আসামী খায়রুল সরকার।

এছাড়া তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে। ওই মামলায় পুলিশ খায়রুল সরকারকে গ্রেফতার করে কারাগারে পাঠায়।

প্রায় এক মাস আগে কারগার থেকে জামিনে মুক্ত হয়ে বাড়িতে ফিরে এসে আবারও ঘরে ঢুকে রোজাদার গামের্ন্টস কর্মীকে ধর্ষণের চেষ্টা চালায় খায়রুল সরকার।

ধনুট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম এর নিকট বিষয়টি জানতে চাইলে তিনি বলেন,গামের্ন্টস কর্মীকে ধর্ষণচেষ্টা মামলার আসামী খায়রুল সরকারকে গ্রেফতারের চেষ্টা চলছে।

Share Now

এই বিভাগের আরও খবর