বগুড়ায় যুবদল নেতা রাহুল হত্যাকান্ডের মূলহোতা গ্রেফতার

আপডেট: October 1, 2025 |
inbound3648671180287418945
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার কাহালুর আলোচিত যুবদল নেতা রাহুল সরকার হত্যাকাণ্ডে জড়িত মূলহোতা জামিল হোসেনকে (৪৫) গ্রেফতার করেছে জপলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

৩০ সেপ্টেম্বর (মঙ্গলবার) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি টিম শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের কাশিয়াবালা এলাকা অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

ডিবি বগুড়ার ওসি মোঃ ইকনাল বাহার বিষয়টি নিশ্চিত করে বলেন,গোপন সাংসদের ভিত্তিতে ডিবি বগুড়ার ওসি মোঃ ইকবাল বাহার।

গ্রেফতারকৃত জামিল হোসেন কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের মাগুরা গ্রামের আব্দুল মজিদ আকন্দের ছেলে।

হত্যাকাণ্ডের পর সে শেরপুরের গাড়িদহ এলাকায় আত্মগোপন করেছিল।

এর আগে গত মঙ্গলবার(৩০ সেপ্টেম্বর) দুপুরে বগুড়ার কাহালু উপজেলার মাগুরা গ্রামে লিজ নেওয়া একটি পুকুরে হুইল বরশি দিয়ে মাছ ধরাছিলেন যুবদল নেতা রাহুল সরকার।

এসময় পূর্বশত্রুতার জের ধরে ৮-১০ জন যুবক সেখানে গিয়ে যুবদল নেতা রাহুলকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে গেলে ঘটনাস্থলেই রাহুলে মৃত্যু হয়।

প্রাথমিক তথ্যে জানা গেছে, ওই পুকুর লিজ নেয়াকে কেন্দ্র করে হত্যাকাণ্ডের প্রধান আসামী ধৃত জামিল হোসেনের সাথে যুবদল নেতা রাহুল সরকার ও তার চাচা সালামের সাথে বিরোধ চলে আসছিল।

এই বিরোধের জের ধরেই রাহুলকে হত্যা করা হয়।
নিহত রাহুল বগুড়া শহরের ১৩ নম্বর ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক এবং কইগাড়ি এলাকার সোবাহান সরকারের ছেলে।

বগুড়া জেলা ডিবি ইনচার্জ ইকবাল বাহার বলন,হত্যাকান্ডে জড়িত আসামী জামিল হোসেন হত্যাকান্ডের পরপরই আত্মগোপনে যাওয়ার পরিকল্পনা করছিল।

জেলা ত্যাগ করার গোপন খবর পেয়ে জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস টিম শেরপুর উপজেলার গাড়িদহ এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

বাকী জড়িত আসামীদের গ্রেফতার করতে পুলিশ কাজ করাছে বলেও জানান তিনি।

Share Now

এই বিভাগের আরও খবর