শাজাহানপুরে সন্ত্রাস বিরোধী মামলায় সাবেক ছাত্রলীগ নেতা শাকিল গ্রেফতার

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বগুড়ার শাজাহানপুরে সাবেক ছাত্রলীগ নেতা মোঃ শাকিরুল আলম শাকিল (৩৫)- কে গ্রেফতার করেছে থানা পুলিশ।
০১ অক্টোবর (বুধবার) সন্ধ্যায় বগুড়ার শাজাহানপুর উপজেলার বেতগাড়ী(বটতলা) এলাকা থেকে শাকিলকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শাকিল উপজেলার বেতগাড়ী বটতলা এলাকার মোঃ মহসিন আলীর ছেলে এবং তিনি বগুড়া জেলা ছাত্রলীগের সাবক সদস্য।
পুলিশ জানায়, শাজাহানপুর থানার মামলা নং-৩০, তারিখ ২৮ সেপ্টেম্বর ২০২৫; ধারা ৯(৩)/১০/১১/১৩ সন্ত্রাসবিরোধী আইন ২০০৯-এর তদন্তে তিনি সন্দিগ্ধ আসামী হিসেবে চিহ্নিত হন।এছাড়া শাকিলের বিরুদ্ধে পূর্বেও একাধিক মামলা রয়েছে।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম শফিক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।














