বগুড়ার শিবগঞ্জে সরকারি বাসা থেকে ফার্মাসিস্টের মরদেহ উদ্ধার

আপডেট: October 5, 2025 |
inbound8483841908875747647
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জের ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের দ্বিতীয় তলার বাসা থেকে ফার্মাসিস্ট পিকে আব্দুল মতিন (৪০) এর মরদের উদ্ধার করেছে পুলিশ পুলিশ।

০৫ অক্টোবর (সোমবার) সকাল সাড়ে ৯ টার দিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলার সদর ইউনিয়ন গুজিয়া বন্দরে অবস্হিত ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের দ্বিতীয় তলার সরকারি বাসা থেকে আব্দুল মতিন পিকের মরদেহ উদ্ধার করা হয়।

মৃতঃ ফার্মাসিস্ট আব্দুল মতিন পিকে এর বাড়ি রাজবাড়ী জেলার মোহনপুরে বলে স্হানীয়রা জানান। সে গত ২ বছর যাবৎ ওই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে কর্মরত ছিলো।

খবর পেয়ে পুলিশ গিয়ে ফার্মাসিস্ট আব্দুল মতিন পিকের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

গুজিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের আয়া লাভলী আক্তার বলেন, “ফার্মাস্টিক আব্দুল মতিন পিকে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কেন্দ্রের দ্বিতীয় তলার পরিবারসহ বসবাস করতো।

কিছুদিন পূর্বে তার স্ত্রী রাজশাহীতে চাকুরী সূত্রে চলে যায়।আমি রোববার সকাল সাড়ে ৯টার দিকে অফিসে গেলে গেট ভিতর থেকে বন্ধ পাই।

অকেন ডাকাডাকির পরও ভিতর থেকে দরজা খোলা হচ্ছিল না।এমনকি ফোন দিলেও রিসিভ হচ্ছিল না।

পরবর্তীতে আমি বিষয়টি অফিস কর্তৃপক্ষকে জানালে পুলিশ এসে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে তার মরদেহ দেখতে পায়।

আব্দুল মতিন পিকের রান্নার কাজে সহয়তাকারী আমিরুল ইসলাম জানান, মতিনের দীর্ঘ দিন থেকে হার্টের সমস্যা ও শ্বাসকষ্ট ছিল।

এ বিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুজ্জামান শাহীন বলেন,”এঘটনায় থানায় ইউডি মামলা নেওয়া হয়েছে।

ময়নাতদন্তের জন্য মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমপক) হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর