সদরঘাটে পাইকারি বাজারে অগ্নিকাণ্ড

আপডেট: October 6, 2025 |
inbound4853335024241455988
print news

রাজধানীর সদরঘাটের পাইকারি বাজারে আজ সোমবার (৬ অক্টোবর) সকাল ৮টার দিকে আগুন লাগার ঘটনা ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম।

তিনি জানান, সকাল ৮টা ৫ মিনিটে আগুন লাগার খবর পাওয়ার পর সঙ্গে সঙ্গে পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সকাল ৮টা ৫৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

Share Now

এই বিভাগের আরও খবর