শুরু হতে যাচ্ছে “আশ ফাউন্ডেশনের” অনলাইন কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা

আপডেট: October 8, 2025 |
inbound4631891611641222070
print news

মোহাম্মদ রেজাউল করিম, স্টাফ রিপোর্টারঃ পবিত্র আল কুরআনের বাণী ঘরে ঘরে পৌঁছে দিতে আলহাজ্ব শামসুল হক (আশ) ফাউন্ডেশন আয়োজন করতে যাচ্ছে অনলাইন কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা।

দেশ বিদেশের যেকোনো প্রান্ত থেকে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের যেকোনো শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন।

প্রতিযোগিতায় অংশগ্রহণ প্রক্রিয়া:

১। দেশ-বিদেশের যে কোন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের আগ্রহী শিক্ষার্থী এতে অংশগ্রহণ করতে পারবেন।

২। প্রতিজন বিজয়ী নগদ অর্থ, সম্মাননা সার্টিফিকেট ও ক্রেস্ট পাবেন। A ক্যাটাগরি (বিশ্ববিদ্যালয়): ১ম – ১০ হাজার টাকা, ২য় – ৭ হাজার টাকা, ৩য় – ৫ হাজার টাকা। B ক্যাটাগরি (কলেজ): ১ম – ৮ হাজার টাকা, ২য় – ৬ হাজার টাকা, ৩য় – ৪ হাজার টাকা। C ক্যাটাগরি (স্কুল): ১ম – ৭ হাজার টাকা, ২য় – ৫ হাজার টাকা, ৩য় – ৩ হাজার টাকা।

৩। ক্যাটাগরি A (বিশ্ববিদ্যালয়), B (কলেজ) ও C (স্কুল)- এই ৩ ক্যাটাগরিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

৪। প্রত্যেক প্রতিযোগী ন্যুনতম একটি সোশ্যাল মিডিয়াতে (ফেইসবুক, ইউটিউব বা টিকটক) নিজের তেলাওয়াত আপলোড করবেন। অধিক মিডিয়াতে আপলোড করলে পুরস্কার প্রাপ্তির সম্ভাবনা বাড়বে। তেলাওয়াতের সর্বোচ্চ সময় ২ মিনিট।

৫। নিজের আপলোডকৃত ভিডিওতে হ্যাশট্যাগ #ASHFOUNDATION, #ASHF, #QURAN লিখতে হবে। ফাউন্ডেশনের ঘোষণার ভিডিও নিজ আইডিতে শেয়ার করতে হবে এবং সেই ভিডিও লিংক কমেন্টে ন্যূনতম ১০ জনকে মেনশন দিতে হবে।

৬। স্কুল (C) ক্যাটাগরির শিক্ষার্থীরা অভিভাবকের আইডি থেকে ভিডিও আপলোড করতে পারবেন। অভিভাবক এ ক্ষেত্রে সহযোগিতা করতে পারবেন।

৭। রেজিস্ট্রেশন ও ভিডিও আপলোডের শেষ সময়ঃ ১১ অক্টোবর ২০২৫ (শনিবার), বাংলাদেশ সময় রাত ১১:৫৯।

প্রতিযোগিতার বিষয়ে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন বলেন, কুরআন অবমাননাকারী অপুর্ব গংদের বিনাশের লক্ষ্যে আমাদের এই উদ্যোগ।

আমরা লাখো কন্ঠে কুরআন তেলাওয়াত শুনতে চাই। এই প্রতিযোগিতায় শুধুমাত্র স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য। কুরআনের হাফেজদের জন্য পরবর্তীতে আরেকটি আয়োজন থাকবে, ইনশাআল্লাহ।

তিনি বলেন, আমরা কুরআনকে ছড়িয়ে দিতে চাই। কুরআন আমরা পড়ব। কুরআন আমরা অর্থসহ বুঝব। এটি আমরা আমল করব।

Share Now

এই বিভাগের আরও খবর