বগুড়ায় ইসলামিক ফাউন্ডেশনের টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত

আপডেট: October 8, 2025 |
inbound1357431268654346244
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ অনুষ্ঠিত।

০৮ অক্টোবর (বুধবার) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে বগুড়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ ধর্মীয় নেতৃবৃন্দের সমম্বয়ে ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক শফিউজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম, বগুড়া সিভিল সার্জন ডা. খুরশীদ আলম,ইসলামিক ফাউন্ডেশনের সহকর্মী পরিচালক আহসান হাবীব।

টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫’র পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. এস এম নূর ই শাদীদ।

ইসলামিক ফাউন্ডেশন বগুড়ার ফিল্ড অফিসার শেরে আলম সরদারের পরিচালনায় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের উপর উম্মুক্ত আলোচনায় অংশ নেন খাতুনে জান্নাত বালিকা মাদ্রাসার মুহতারিম মাওলানা আব্দুল মতিন,বগুড়া জামিল মাদ্রাসার সহকারী পরিচালক আতাউল্লাহ নিজামী,কারবালা মাদ্রাসার মুহতারিম মাওলানা আব্দুল মতিন, কলামিস্ট মোস্তফাকিম রহমান, আসাদুজ্জামান, শাহ আলম প্রমূখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন সকল ধর্মীয় নেতাদের জুম্মার খুৎবায় মুসল্লীদের সন্তানদের টাইফয়েডের টিকে নিতে বলতে উদ্বুদ্ধ করতে হবে।

এজন্য জেলার সকল খতিবদের এগিয়ে আসতে হবে। সরকারের ইপিআই কর্মসূচির আওতায় আগামী ১২ অক্টোবর থেকে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু হয়ে চলবে পুরো এক মাস।

৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সব শিশু এবং প্রাক- প্রাথমিক থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের বিনামূল্যে এক ডোজ টাইফয়েড টিকা দেওয়া হবে।জ্বর থাকলে শিশু সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত টিকা দেওয়া হবে না।

সভায় বক্তারা বলেন,টিকাদান কার্যক্রমকে সফল করতে সঠিক তথ্য প্রচার ও গুজব প্রতিরোধে সবাইকে সতর্ক থাকতে হবে।

তারা জানান,ব্যবহৃত টিকাটি নিরাপদ ও কার্যকর।পার্শ্ববর্তী দেশগুলোতে এর কোনো বিরুপ প্রতিক্রিয়া দেখা যায়নি।

Share Now

এই বিভাগের আরও খবর