বগুড়ায় বিস্ফোরক মামলায় আ:লীগ নেতা ওয়াদুদ গ্রেফতার

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় আওয়ামী লীগ নেতা ওয়াদুদ হোসেন (৪৭)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
০৭ অক্টোবর দিবাগত রাত ১ টার দিকে শাজাহানপুর থানা ও বগুড়া সদর থানার যৌথ অভিযানে শাজাহানপুর উপজেলার মাঝিড়া এলাকা থেকে ওয়াদুদ হোসেনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ওয়াদুদ হোসেন বগুড়ার শেরপুর উপজেলার সিমাবাড়ী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
শাহজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম শফিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আওয়ামী লীগ নেতা ওয়াদুদ হোসেনের বিরুদ্ধে দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।আইনগত প্রক্রিয়া চলমান।


