বগুড়ার র্যাবের অভিযানে ফেন্সিডিলসহ গ্রেফতার ০২

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় র্যাবের মাদক বিরোধী অভিযানে ১৩১ বোতল ফেন্সিডিলসহ দুইজনকে গ্রেফতার করেছে।
০৬ অক্টোবর (সোমবার) দিবাগত রাত সাড় ১২টার, দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ বগুড়ার একটি চৌকস আভিযানিক দল বগুড়া সদর থানাধীন ঠেঙ্গামার গ্রামস্হ টিএমএসএস মেডিকেল কলেজ এর সামনে রংপুর-ঢাকাগামী মহাসড়কের উপর পূর্ব পাশের পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ১৩১ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে ৭ অক্টোবর মঙ্গলবার তাদেরকে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- জয়পুরহাট জেলা সরদের গংদাশপুর গ্রামের মৃত-কলম বাক্স এর ছেলে মোঃ ফারুক হোসেন (৩১) ও নেত্রকোনা জেলার মদন থানাধীন মাঘান ইউনিয়নের আব্দুল হালিম এর ছেলে মোঃকুহিলুদ্দিন ওরফে কবির (২৯) বর্তমান ঠিকানা সাং-ফতুল্লা পোস্ট অফিস, থানা ফতুল্লা,জেলা নারায়নগঞ্জ।
গ্রেফতার সময় তাদের কাছ থেকে ১৩১ বোতল ফেন্সিডিস, তিনটি মোবাইল ফোন,ছয়টি সিমকার্ড, নগদ ২০০টাকা উদ্ধার করা হয়।

র্যাব-১২, বগুড়ার স্কোয়াড্রন লীডার কোম্পানি কমান্ডার ফিরোজ আহমেদ জানান, গ্রেফতারকৃত আসামী ফারুক হোসেন ও কুহিলুদ্দিনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্হা গ্রহণের জন্য বগুড়া জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।


