বগুড়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযানে বগুড়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু ওবায়দুল হাসান ববি (৫৬)- কে ঢাকা গুলশান এলাকা থেকে গ্রেফতার করেছে।
বৃহস্পতিবার( ৯ অক্টোবর) দিবাগত রাত অনুমানিক ১টার দিকে গোপন সংবাদের ভিত্তি ডিবি পুলিশের একটি টিম ঢাকা মেট্রোপলিটন পুলিশের আওতাধীন গুলশান থানা এলাকায় অভিযান চালিয়ে আবু ওবায়দুল হাসন ববিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আবু ওবায়দুল হাসন ববি বগুড়া জেলা শহরের জলেশ্বরীতলা এলাকার মৃত-ইসহাক আলীর ছেলে।এসব তথ্য নিশ্চিত করেছে বগুড়া গোয়েন্দা শাখা(ডিবি) ইনচার্জ ইকবাল বাহার।
ডিবির পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি টিম শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে ঢাকা গুলশান এলাকা থানা এলাকায় অভিযান পরিচালনা করে ববিকে গ্রেফতার করা হয়।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সংঘটিত সহিংসতা ঘটনায় দায়েরকৃত ১২টি মামলার এজাহারভূক্ত পালাতক আসামী আবু ওবায়দুল হাসন ববি।
এসব মামকায় হত্যা,মহামারি ও বিস্ফোরক দ্রব্য আইনসহ একাধিক অভিযোগ তদন্তাধীন ও আদালতে বিচারাধীন রয়েছে।
বগুড়া জেলা গোয়েন্দা শাখা( ডিবি) ইনচার্জ ইকবাল বাহার জানান,গ্রেফতারকৃত আসামী ববির বিরুদ্ধে আইগত ব্যবস্হা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।













