শাহজাদপুরে প্রফেসর নাছিমউদ্দিন মালিথা’র মৃত্যুবার্ষিকী পালিত 

আপডেট: October 11, 2025 |
inbound8453487645947968176
print news

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুরে  শিক্ষাবিদ, কবি, রবীন্দ্র গবেষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রফেসর নাছিমউদ্দিন মালিথা’র মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

শুক্রবার (১০ অক্টোবর) সকালে শাহজাদপুর উপজেলা হল রুমে প্রফেসর নাডিম উদ্দিন মালিথার ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বাংলা সাহিত্যের অধ্যাপক হিসেবে দেশের স্বনামধন্য বিভিন্ন কলেজে শিক্ষকতা করেছেন প্রফেসর নাছিমউদ্দিন মালিথা।

মূলত রবীন্দ্র গবেষক হিসেবে কাজ করলেও লিখেছেন অনেক কবিতা এবং গবেষণামূলক প্রবন্ধ গ্রন্থ। আমৃত্যু তিনি বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে নিজেকে সম্পৃক্ত রেখেছেন।

সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরের রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অন্যতম স্বপ্নদ্রষ্টা এবং উদ্যোক্তা ছিলেন তিনি।

শাহজাদপুর সচেতন নাগরিক ফোরাম আয়োজিত, সচেতন নাগরিক ফোরামের আহবায়ক  সাংবাদিক মির্জা হুমায়নের সঞ্চালনায় ও

নাসিম উদ্দিন মালিথার সন্তান প্রখ্যাত সাংবাদিক চকোর মালিথার উপস্থিতিতে  এ আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান, শাহজাদপুর সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুর রাজ্জাক, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত), সহকারী অধ্যাপক মোঃ নজরুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় অপ্লাইড কেমস্ট্রি এন্ড কেমিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগ এর প্রভাষক নাছিম উদ্দিন মালিথার দৌহিত্র সাদিত বিহঙ্গ মালিথা, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় এর বাংলা বিভাগের চেয়ারম্যান মইনুল ইসলাম, সহকারি অধ্যাপক জাবেদ ইকবাল, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের উপ পরিচালক শিবলী মাহবুব প্রমুখ। এ ছাড়া এ সময়

আলোচনা সভা শেষে প্রফেসর নাসিম উদ্দিন মালিথার রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

এ ছাড়া পরিবারের পক্ষ থেকে বাদ আসর ওয়ারেসিয়া কবরস্থান ঈদগাঁ মাঠে মরহুমের আত্মার শান্তি কামনায় দোয়া করা হয়।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রফেসর নাছিমউদ্দিন মালিথা’র জন্মস্থান রাজশাহীর বাঘা উপজেলার পাকুড়িয়া গ্রামে মালিথা বাড়ি জামে মসজিদেও দোয়ার আয়োজন করা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর