জাবির ২১ হলে ছাত্রশিবিরের ফার্স্ট এইড বক্স বিতরণ

আপডেট: October 11, 2025 |
inbound4822244486040735393
print news

আমিনা হোসাইন বুশরা, জাবি প্রতিনিধি:জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২১টি আবাসিক হলে ফার্স্ট এইড বক্স প্রদান করেছে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা।

শুক্রবার (১০ অক্টোবর) বিকেল ৩টায় টিএসসির কনফারেন্স রুমে এক অনুষ্ঠানের মাধ্যমে এসব বক্স হলে হলে বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রতিটি হল সংসদের স্বাস্থ্য সম্পাদকদের হাতে ফার্স্ট এইড বক্সগুলো তুলে দেন সংগঠনটির নেতৃত্বরা।

উপস্থিত নেতৃবৃন্দ জানান, ক্যাম্পাসের শিক্ষার্থীদের স্বাস্থ্যসচেতনতা বাড়ানো ও জরুরি চিকিৎসা সহায়তা নিশ্চিত করার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

শাখা ছাত্রশিবিরের সভাপতি মহিবুর রহমান মুহিব বলেন, “শিক্ষার্থীদের যেকোনো দুর্ঘটনা বা অসুস্থতার ক্ষেত্রে যেন তাৎক্ষণিক চিকিৎসা সহায়তা পাওয়া যায়, সে উদ্দেশ্যেই আমরা এই ফার্স্ট এইড বক্স বিতরণ করেছি।

মানবিক ও সেবাধর্মী কাজের মাধ্যমেই একটি সুস্থ শিক্ষাঙ্গন গড়ে তোলা সম্ভব। আশাকরি এ উদ্যোগ হলের স্বাস্থ্য সম্পাদকের কাজ সহজতর করবে।”

আ ফ ম কামালউদ্দিন হল সংসদের স্বাস্থ্য সম্পাদক মো. আবিদুল মারুফ বলেন, “আমার নির্বাচনি ইশতেহারের একটি অংশ ছিল হলে ফার্স্ট এইড বক্স ও হেলথ কর্নারের ব্যবস্থা করা।

ছাত্রশিবিরের পক্ষ থেকে ফার্স্ট এইড বক্স পাওয়ায় এ ক্ষেত্রে অনেক সুবিধা হলো। এতে হলে শিক্ষার্থীদের ইমার্জেন্সি প্রাথমিক চিকিৎসা দেওয়া সম্ভব হবে।”

এসময় উপস্থিত ছিলেন জাকসু ও বিভিন্ন হলের স্বাস্থ্য সম্পাদক, শাখা ছাত্রশিবিরের নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা।

Share Now

এই বিভাগের আরও খবর