শাহজালাল বিমানবন্দরে আগুন, ফ্লাইট ডাইভার্টেড কলকাতা-চট্টগ্রামে

আপডেট: October 18, 2025 |
arfa 3
print news

আগুনের তীব্রতা এবং ধোঁয়ার কুণ্ডলী বিমানবন্দরের আকাশ ছেয়ে ফেলায় নিরাপত্তা সতর্কতা হিসেবে তাৎক্ষণিকভাবে সব ধরনের উড়োজাহাজ ওঠানামা স্থগিত ঘোষণা করে কর্তৃপক্ষ।

এর ফলে ঢাকা অভিমুখী একাধিক আন্তর্জাতিক ফ্লাইটকে গন্তব্যে নামতে না পেরে পার্শ্ববর্তী আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমানবন্দরে জরুরি অবতরণ করতে হয়েছে।
 
আন্তর্জাতিক রুটের পাশাপাশি অভ্যন্তরীণ রুটও ক্ষতিগ্রস্ত হয়। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সৈয়দপুর থেকে ঢাকাগামী ফ্লাইট এবং চট্টগ্রাম থেকে ঢাকাগামী ইউএস-বাংলা এয়ারলাইনসের ফ্লাইট উড্ডয়নের পরও পুনরায় চট্টগ্রামে ফিরে যায়।

অগ্নিকাণ্ডের কারণে ঢাকা থেকে বহির্গামী একাধিক ফ্লাইটও আটকা পড়ে। ঢাকা থেকে কুয়ালালামপুরগামী বাটিক এয়ারের ওডি-১৬৩ ফ্লাইট এবং ঢাকা থেকে মুম্বাইগামী ইন্ডিগোর ৬ই-১১১৬ ফ্লাইট যাত্রীবাহী বিমান হওয়া সত্ত্বেও রানওয়ের বদলে ট্যাক্সিওয়েতে দীর্ঘ সময় অপেক্ষা করতে বাধ্য হয়।
Share Now