শাপলা প্রতীক ছাড়া বিকল্প কোনো অপশন নেই: হাসনাত আবদুল্লাহ

আপডেট: October 19, 2025 |
inbound2003664916865668055
print news

নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিবের সঙ্গে দেখা করতে কমিশনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চার সদস্যের প্রতিনিধি দল।

দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, শাপলার কোনো বিকল্প অপশন নেই। শাপলা না দেওয়ার কোনো আইনগত ব্যাখ্যা তারা দিতে পারে না। শাপলাকে অর্জন করবো।

রোববার (১৯ অক্টোবর) নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, এই কমিশন বিভিন্ন দলের হয়ে তারা কাজ করছে। ইসি এমন কোনো সিদ্ধান্ত যেন না নেয় যাতে করে নুরুল হুদার মতো পরিস্থিতি হয়।

নির্বাচন কমিশনের সামলোচনা করে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘নির্বাচন কমিশনের রিমোট কন্ট্রোল অন্য জায়গায়। তাদের বিভিন্ন সিদ্ধান্ত দেওয়া হয়, তারা সেসব বাস্তবায়ন করে।’

তিনি আরও বলেন, ‘এই ইসির অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব না। মেরুদণ্ডহীন ইসি। বিভিন্ন পক্ষের পারপাস এই ইসি সার্ভ করছে। যারা নিয়োগ দিয়েছে ইসিকে, তারা সেই পারপাস সার্ভ করছে।

এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ বলেন, ইসি আমাদের খাট, বেগুনসহ ৫০ প্রতীকের মধ্যে থেকে বেছে নিতে বলেছে। আমরা এখান থেকে প্রতীক নেব না।

জানা গেছে, নির্বাচন কমিশনের তালিকা থেকে এনসিপি’র জন্য প্রতীক বাছাইয়ে শেষ দিন আজ। এই সুযোগ কাজে না লাগালে ইসি তার সিদ্ধান্ত অনুযায়ী এনসিপিকে প্রতীক দেবে।

এদিকে সাংবিধানিক আইন ও বিধি অনুযায়ী প্রতীকের তালিকায় ‘শাপলা’ না থাকায় তা বরাদ্দ দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম।

আজ রবিবার সিলেট পুলিশ লাইন্সে নির্বাচনকালীন দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষে পুলিশের দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘প্রতীক নির্ধারণ সংবিধান ও নির্বাচনী বিধিমালার আওতায় করা হয়।

শাপলা প্রতীক সেই তালিকায় নেই, তাই তা বরাদ্দ দেওয়ার সুযোগও নেই।’

Share Now