শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে গণসংহতি আন্দোলনের সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
দেশের সমস্যা সমাধানে নির্বাচনের দিকে এগিয়ে চলুন: মির্জা ফখরুল
আপডেট: November 1, 2025
|

তিনি বলেন, দেশের মানুষ পরাজয় বরণ করে না এবং সরকার ও কমিশন যে সংকট তৈরি করেছে, তা কেটে যাবে।
বর্তমান সংকট নিরসনে সরকারের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে বিএনপি মহাসচিব বলেন, অতীতেও আপনাদের সঙ্গে ছিলাম, সামনেও থাকব। কিন্তু যে অবস্থা তৈরি করেছেন, তা থেকে আপনাদেরই বেরিয়ে আসতে হবে।
এ সময় গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকির প্রতি ব্যক্তিগত মুগ্ধতা প্রকাশ করে তিনি বলেন, জোনায়েদ সাকির সঙ্গে প্রথম দেখাতেই তার প্রেমে পড়ে যাই। তার দৃঢ়তা দেখে বুঝেছিলাম, সে আসলেই পরিবর্তন করতে চায়।


















