বগুড়ায় অটোরিকশা চালক মোফার মরদেহ উদ্ধার

আপডেট: November 6, 2025 |
inbound4727016982018687523
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুর উপজেলায় মোফাজ্জল হোসেন মোফা (৫২) নামের এক অটোরিকশা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

০৫ নভেম্বর (বুধবার) সকাল সাড়ে ৬টার দিকে বগুড়ার শাজাহানপুর উপজেলার ফুলদীঘি এলাকার প্রথম বাইপাস মহাসড়ক সংলগ্ন তুঁত বাগানের পাশ থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

নিহত অটোরিকশা চালক মোফাজ্জল হোসেন মোফা বগুড়ার শাজাহানপুর উপজেলার খালিশপুর গ্রামের মোবারক আলীর ছেলে।

তিনি পেশায় একজন অটোরিকশা চালক ছিলেন।এসব তথ্য নিশ্চিত করেছেন শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)শফিকুল ইসলাম শফিক।

স্হানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল ৪টার দিকে মোফাজ্জল হোসেন মোফা অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন।

এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। বুধবার সকালে মরদেহ উদ্ধারের খবর পেয়ে পরিচয় নিশ্চিত করেন স্বজনেরা।

পরবর্তীতে পুলিশ লাশের রিপোর্ট প্রস্তুত করে মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমপক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

শাজাহানপুর থানার অফিস ইনচার্জ(ওসি) শফিকুল ইসলাম শফিক এর নিকট বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, মোফাজ্জলের মরদেহ উদ্ধার করা হয়েছে।

তার শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে এবং গলার অংশ অর্ধ কাটা অবস্হায় পাওয়া গেছে।

অটোরিকশাটির এখনে সন্ধান মিলেনি এবং হত্যার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে শুধু অটো ছিনতাই থেকে এই হত্যাকাণ্ড, এমনটি মনে হচ্ছে না।

আমরা মৃত্যুর রহস্য উদঘাটনে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছি।

Share Now

এই বিভাগের আরও খবর