জাবিতে “সায়েন্টিফিক আর্টিকেল রাইটিং কম্পিটিশন ২০২৫” অনুষ্ঠিত হতে যাচ্ছে

আমিনা হোসাইন বুশরা, জাবি প্রতিনিধি:জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আয়োজিত “Scientific Article Writing Competition 2025” শীর্ষক বিজ্ঞানভিত্তিক প্রবন্ধ রচনার প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর জন্য উন্মুক্ত এই প্রতিযোগিতায় মোট দুই ক্যাটাগরিতে (সায়েন্স ফিকশন ও নন-ফিকশন) ১০ জন বিজয়ীকে পুরস্কৃত করা হবে।
বিজয়ীদের মধ্যে প্রথম স্থান অধিকারী পাবেন ৩,০০০ টাকা ও মূল্যবান বই, দ্বিতীয় স্থান পাবেন ২,০০০ টাকা ও বই, তৃতীয় স্থান ১,৫০০ টাকা ও বই, চতুর্থ স্থান ১,০০০ টাকা ও বই, এবং পঞ্চম স্থানধারী পাবেন মূল্যবান বই। এছাড়া সকল অংশগ্রহণকারীদের জন্য সনদপত্রের ব্যবস্থা রয়েছে।
প্রতিযোগিতার নিয়মাবলি
প্রতিযোগিতায় অংশ নিতে হলে অংশগ্রহণকারীদের ৮০০–১,২০০ শব্দের মধ্যে প্রবন্ধ জমা দিতে হবে।
প্রবন্ধ হতে হবে সম্পূর্ণ মৌলিক; কোনো AI-Generated লেখা গ্রহণযোগ্য হবে না।
লেখা বাংলা বা ইংরেজি—দুই ভাষার যেকোনো একটিতে জমা দেওয়া যাবে।
ইংরেজি লেখার ক্ষেত্রে ফন্ট হবে Times New Roman, আর বাংলার ক্ষেত্রে SolaimanLipi, SutonnyMJ বা Sonar Bangla ফন্ট ব্যবহার করতে হবে।
লেখার সঙ্গে লেখকের নাম, বিভাগ, বর্ষ এবং যোগাযোগ নম্বর যুক্ত করতে হবে।
প্রবন্ধটি PDF বা DOCX ফরম্যাটে জমা দিতে হবে (উদাহরণ: Abir AI.pdf)।
নির্ধারিত Google Form-এ লিংকের মাধ্যমে ফাইল আপলোড করে জমা দিতে হবে।
প্রতিযোগিতায় অংশগ্রহণের শেষ তারিখ ১০ নভেম্বর ২০২৫।
আয়োজক প্রতিষ্ঠান বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিজ্ঞানচেতনা, সৃজনশীলতা এবং গবেষণামূলক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যেই এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।













