বগুড়ার সাতটি আসনে এনসিপির ১৩ নেতার মনোনয়ন উত্তোলন

শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়া জেলা এনসিপির দলীয় সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত বগুড়ার সাতটি আসনে মোট ১৩ জন নেতা দলীয় মনোনয়ন ফরম তুলেছেন।
এর মধ্যে বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী সাইফুল ইসলাম বুলবুল, স্থানীয় নেতা গোলাম রাব্বী হাসান (ফুলবাবু) রাকিবুল সানি, বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে উপজেলা প্রধান সমন্বয়কারী জাহাঙ্গীর আলম, বগুড়া-৩ (আদমদিঘী-দুপচাচিয়া) আসনে জেলা কমিটির সদস্য অ্যাডঃ ইজাজ আল ওয়াসী জ্বিম, বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে ইঞ্জিনিয়ার সারোয়ার হোসেন রনি ও মো. সৈকত আলী।
বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে ড. মেহেরুল আলম মিশু, জেলা যুবশক্তি কমিটির সদস্য সচিব ইয়াসিন আলী হিমেল, খোকন মাহমুদ, বগুড়া-৬ (সদর) আসনে সাবেক জাতীয় পার্টির নেতা হোমিও চিকিৎসক মোঃ এনামুল হক বাবু বিশ্বাস, হোমিও চিকিৎসক আবদুল্লাহ আল সানী, মেহেদুল হাসান স্বপন এবং মুফতি আনাস খান, বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে দলটির জেলা যুগ্ম সমন্বয়কারী রাফিয়া সুলতানা রাফির প্রার্থী হবার কথা থাকলেও বিএনপি প্রধান বেগম খালেদা জিয়া এই আসনে প্রার্থী হওয়ায় তার সম্মানে তিনি মনোনয়ন ফরম উত্তোলন করেননি।







