সিরাজগঞ্জে মাসিক পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে

আপডেট: November 23, 2025 |
inbound6948379283902640101
print news

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আয়োজনে মাসিক পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ নভেম্বর) সকাল ১০ টায় সিরাজগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের সম্মেলন কক্ষে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত কনফারেন্সে সভাপতিত্ব করেন, সিরাজগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আব্দুল মতিন।

কনফারেন্সে বক্তারা বলেন- পুলিশসহ অংশীদারী সব প্রতিষ্ঠানের সঙ্গে ম্যাজিস্ট্রেটগণের সেতুবন্ধন সৃষ্টি করে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স।

অংশগ্রহণকারী সংশ্লিষ্ট সকলে পারস্পরিক আলাপ-আলোচনার মাধ্যমে প্রতিবন্ধকতা দূর করতে হবে।

বিচার বিভাগের সকল অংশীদারদের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে মানুষের বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করা সহজ হবে।

উক্ত কনফারেন্সে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জনাব বুলবুল আহমেদ। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জনাব ইখলাস উদ্দীন।

সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ জনাব কে এম শাহরিয়ার শহীদ বাপ্পী। ডেপুটি সিভিল সার্জন ডা. মোঃ রিয়াজুল ইসলাম।

সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে পাবলিক প্রোসিকিউটর (পি.পি) রফিক সরকার, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পি.পি) মোঃ হুমায়ুন কবির।

জেলার সকল আইন-শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, সকল থানার অফিসার ইনচার্জগণসহ বিচার কাজে সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিগণ।

কনফারেন্সের সভাপতি চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল মতিন ফৌজদারি বিচার ব্যবস্থার বিভিন্ন বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করে ফৌজদারি বিচার ব্যবস্থাকে গতিশীল ও জনবান্ধব করার লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে পেশাদারিত্বের সাথে নিজ-নিজ দায়িত্ব পালন করার জন্য নির্দেশনা প্রদান করে কনফারেন্সের সমাপ্তি ঘোষণা করেন।

Share Now

এই বিভাগের আরও খবর