শাহজাদপুরে ঐতিহ্যবাহী কাপড় হাট ইসলামী সুন্নী জালসা অনুষ্ঠিত

আপডেট: November 29, 2025 |
inbound134629486480176631
print news

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুরে ঐতিহ্যবাহী কাপড় হাট ইসলামী সুন্নী জালসা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ নভেম্বর) ঐতিহ্যবাহী কাপড় হাট ইসলামী সুন্নী জালসা অনুষ্ঠিত হয়। শাহজাদপুর আহলে সুন্নত ওয়াল জামাত আয়োজিত ও আলহাজ হযরত শাহ সূফী নাসরুল্লাহ  মাহমুদ পীর কেবলার সভাপতিত্বে

আহলে সুন্নত ওয়াল জামাতের  এ সুন্নী জালসায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে কোরআন ও হাদিসের আলোকে ওয়াজ নছিয়ত করেন , হক্ব ফুরফুরা সিলসিলা ভূক্ত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাচ্ছির, সন্ত্রাস ও জঙ্গীপনা বিরোধী মূর্শিদ মোঃ আলহাজ এমএমডি ইমাম আশরাফ আলীমুল্লাহ সিদ্দিকী।

জালসায় দ্বিতীয় বক্তা হিসেবে উপস্থিত থেকে ওয়াজ নছিয়ত করেন আলহাজ মুফতি মোহাম্মদ নাজমুস সায়াদাত ফয়েজী। এ ছাড়া এ সুন্নী জালসায় কোরআন ও হাদীসের আলোকে ওয়াজ নছিয়াত করেন স্থানীয় ওলামায় একরামগন।

এ ছাড়া এ সময় উপস্থিত ছিলেন, শাহজাদপুর উপজেলা  আহলে সুন্নত ওয়াল জামাত এর সভাপতি  আলহাজ মোঃ আমজাদ হোসেন, সাধারন সম্পাদক আলহাজ মোঃ আলাউদ্দিনসহ আহলে সুন্নত ওয়াল জামাত এর বিভিন্ন নেতৃবৃন্দ।

Share Now

এই বিভাগের আরও খবর