মান্দায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মেডিক্যাল টেকনোলজিস্ট-ফার্মাসিস্টদের কর্মবিরতি

আপডেট: November 30, 2025 |
inbound1199313604110288735
print news

আকতারুজ্জামান নাইম, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর মান্দা উপজেলায় কর্মরত মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ৯টা থেকে বেলা ১১টা দুই ঘণ্টার এ কর্মবিরতি অনুষ্ঠিত হয়।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা এ কর্মসূচি পালন করেন।

কর্মসূচিতে বক্তব্য রাখেন, বিএমটিএ নওগাঁ জেলার সভাপতি মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) অমল কুমার প্রামানিক, ডিপ্লোমা ফার্মাসিস্ট এ্যাসোসিয়েশন নওগাঁ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক (ফার্মাসিস্ট) ফয়েজ উদ্দিন,ফার্মাসিস্ট মনিরুল ইসলাম, ফার্মাসিস্ট সাইফুল ইসলাম টুকু।

বক্তারা বলেন, কর্মবিরতি কর্মসূচিতে তারা প্রধান উপদেষ্টা ও স্বাস্থ্য উপদেষ্টার উদ্দেশ্যে বলেন, দ্রুত সময়ের মধ্যে তাদের নায্য দাবি মেনে নিয়ে ১০ম গ্রেট বাস্তবায়ন করতে হবে। এ দাবি না মানা হলে আগামী ৪ই ডিসেম্বর থেকে তারা সাটডাউন কর্মসূচি পালন করবেন।

সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত দুই ঘণ্টা কর্মবিরতির কারণে ভোগান্তিতে পড়ে হাসপাতালে সেবা নিতে আসা রোগীরা।

Share Now

এই বিভাগের আরও খবর