১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে সিরাজগঞ্জে টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি
আপডেট: November 30, 2025
|

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি অনুষ্ঠিত।
মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে সিরাজগঞ্জে কর্মবিরতি পালন করেছে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট পরিষদ।
রবিবার( ৩০ নভেম্বর) সকাল ৯টা থেকে ১১ টা পর্যন্ত সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজে কর্মবিরতি পালন করে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ১০ম বাস্তবায়ন পরিষদ।
কর্মবিরতি চলাকালে বক্তব্য রাখেন, ফার্মাসিস্ট এস.এম মুকুল হোসেন, মেডিকেল টেকনোলজিস্ট শফিকুল ইসলাম, বাবুল আক্তার, শামীম হোসেন প্রমুখ।

















