জয়পুরহাট রেড ক্রিসেন্টের নির্বাচনে সহ-সভাপতি মতিউর, সা: সম্পাদক সুইট

আপডেট: December 1, 2025 |
inbound2649066319480257781
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জয়পুরহাট ইউনিটের ২০২৫-২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

নির্বাচনে সহ-সভাপতি পদে মতিয়র রহমান এবং সাধারণ সম্পাদক (সেক্রেটারি) পদে এএইচএম ওবায়দুর রহমান সুইট নির্বাচিত হয়েছেন।

সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ১৯৬০ ভোটারের মধ্যে ১০৮১ জন ভোট প্রদান করেন, যার মধ্যে ৬২টি ভোট বাতিল হয়।

সহ-সভাপতি পদে ৪ জনের প্রতিদ্বন্দ্বিতায় মতিয়র রহমান ৩৭৯ ভোট পেয়ে বিজয়ী হন। সাধারণ সম্পাদক পদে ৬ জনের প্রতিদ্বন্দ্বিতায় সুইট ৩৯৭ ভোট পেয়ে নির্বাচিত হন।

পাঁচটি সদস্য পদে বিজয়ী হয়েছেন: পারভীন বানু (৪৯০), নূর মোহাম্মদ আজাদ রাব্বী (৫০৯), শরিফুল ইসলাম (৪৭৭), খলিলুর রহমান (৩৭২) এবং আলকাওসার জনি (৪৩৭)।

Share Now

এই বিভাগের আরও খবর