বগুড়ায় র‍্যাবের অভিযানে জাল নোট চক্রের তিন সদস্য গ্রেপ্তার

আপডেট: December 1, 2025 |
inbound4776328198254619654
print news

শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শেরপুরের মির্জাপুর এলাকায় অভিযান পরিচালনা করে ১৫৭টি ১০০০ টাকার জাল নোটসহ তিন জনকে গ্রেফতার করেছে র‍্যাব-১২, বগুড়া।

২৯ নভেম্বর (শনিবার) বেলা সোয়া১২ টার দিকে র‍্যাব-১২, বগুড়া গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বগুড়া জেলার শেরপুর ধানাধীন মির্জাপুর ইউনিয়নের অন্তগত মির্জাপুর খলিফাপাড়ার মোঃ ফারুক হোসেন তাহার ফেসবুক আইডিতে পাথর বিক্রয়ের উদ্দেশ্যে কিছু ছবি পোস্ট করেছে।

উক্ত তথ্যের ভিত্তিতে র‍্যাব-১২ বগুড়ার অধিনায়কের দিকনির্দেশনায় দুপুর আনুমানিক ১২,৪০ ঘটিকার সময় র‍্যাবের একটি চৌকস আভিযানিক দল উক্ত এলাকায় ফারুক হোসনের বসত বাড়ীর শয়নকক্ষে অভিযান পরিচালনা করে ১৫৭ টি এক হাজার টাকা জাল নোট (১,৫৭,০০০ টাকা) সহ তিন গ্রেফতার করেছে।

inbound8616170051902320207

গ্রেফতারকৃতরা হলেন- নাটোর জেলা সিংড়া থানাধীন রামানন্দ খাজুরিয়া ইউনিয়নের গদনকুড়ি গ্রামের মৃত- আবুল কাশেমের ছেলে মোঃ নায়েব আলী ওরফে নায়েব(৪২), একই জেলা ও থানার ছাতারদিঘী ইউনিয়নের পকিশা,গ্রামের মোঃ আব্দুর রশিদ এর ছেলে মোঃ এনামুল হক(২৯) এবং রাজশাহী জেলার তানোড় থানাধীন কানারগাঁ ইউনিয়নের ইউনিয়নের ছাওড় গ্রামের মোঃ মোজাম্মেল হকের ছেলে মোঃ রফিকুল ইসলাম ওরফে রফিক(৪২)।

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৩টি সাদা- কালো রঙের পাথর, ৩ টি এন্ড্রোয়েট মোবাইল, একটি বাটন মোবাইল, চারটি সিম ও নগদ ৪,২১০টাকা উদ্ধারসহ জব্দ করা হয়।

র‍্যাব-১২ বগুড়ার এটসি স্কোয়াড্রন লীডার ও কোম্পানি কমান্ডার ফিরোজ আহমেদ আজ ৩০ নভেম্বর দুপুরে এ সব তথ্য ,নিশ্চিত করেছেন।

তিনি জানান, গ্রেফতারকৃত নায়েব আলী, রফিক ও এনামুল হক এই তিনজনের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দুপুরের পর বগুড়া জেলার শেরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর