বগুড়ায় র্যাবের অভিযানে হত্যা মামলার পালাতক আসামী মিজান গ্রেফতার

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুর উপজেলার চাঞ্চল্যকর সাগর তালুকদার (৩৪) এবং স্বপন প্রাঃ (২৬) হত্যা মামলার এজাহার নামীয় পালাতক আসামী মোঃ মিজান(২৭)- কে গ্রেফতার করেছে র্যাব।
০৩ ডিসেম্বর (বুধবার) বিকাল আনুমানিক ১৫.৫০ ঘটিকার গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২, বগুড়ার একটি চৌকস আভিযানিক দল জেলার কাহালু থানাধীন মহেশপুর এলাকা থেকে গ্রেফতার করেছে।
বিষয়টি আজ ৪ ডিসেম্বর(বৃহস্পতিবার) দুপুরের পর নিশ্চিত করেছে র্যাব-১২, বগুড়ার এটিসি স্কোয়াড্রন লীডার ফিরোজ আহমেদ।
বগুড়া র্যাব অফিস সূত্রে জানা যায়, গত ২২ সেপ্টেম্বর ২০৩৪ ইং তারিখ বিকাল অনুমান ৫টার দিকে সাগর তালুকদার পিতা -গোলাম মোস্তফা তালুকদার সাং- সাবরুল, থানা- শাজাহানপুর, জেলা বগুড়া এর নিজ বাড়িতে মোঃ মোক্তার (২৮) পিতা মোঃবআনছার আলী, সাং সাবরুল কারিগরপাড়া, থানা-শাজাহানপুর জেলা, বগুড়া তাহার ব্যবহৃত একটি সুজুকি নিক্সার মোটরসাইকেল নিয়ে যায়।
এর কিছুক্ষন পরে সাগর তালুকদারকে ডেকে নিয়ে দেসনা হোন্দপুর গ্রামস্হ সাগরের পত্তন নেওয়া পুকুরে মাছের খাবার দিতে যাওয়ার সময় পথিমধ্যে স্বপন প্রাঃ পিতা-সাইফুল ইসলাম, সাং সাবরুল হাটখোলাপাড়া, থানা- শাজাহানপুর জেলা, বগুড়া কেও উক্ত মোটরসাইকেলে তুলে নিয়ে যায়।
পুকুরে মাছের খাবার দেওয়ার শেষে মোঃ মোক্তার এর ওই সুজুকি জিক্সার মোটরসাইকেল যোগে সাগর, মোক্তার ও স্বপনসহ তার তিনজন বাড়ীতে ফেরার পথে একই তারিখ সন্ধ্যা অনুমান সোয়া ৬ টার সময় শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়নের সাবরুল ছোট মন্ডলপড়া গ্রামস্হ জৈনক মোঃ শফিকুল ইসলাম মন্ডলের বাড়ির পূর্ব পার্শ্বে পাকা রাস্তার উপর পৌঁছামাত্র পূর্ব হতে ওৎ পেতে থাকা বিবাদীগণ হাতে ধারালো চাপাতি, চাকু, দা,চাইনিজ কুড়াল নিয়ে ওই মোটরসাইকেল সামেনে এসে পথরোধ করে।
এরপর সকলে মিলে মোটরসাইকেলে থাকা সাগর,তালুকদারসহ তিনজনকে ঘিরে, সাগর তালুকদার ও স্বপনকে ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্হানে এলোপাথারীভাবে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে বিবাদীগণ ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরবর্তীতে ভিকটিমের বোন রোকসানা আকতার বর্ষা বাদী হয়ে বগুড়া জেলার শাজাহানপুর থানায় এজাহার নামীয় ১৯ জনসহ অজ্ঞাতনামা ১০/১২ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলা নং-১৬ তারিখ ২৬ সেপ্টেম্বর ২০২৪, জি আর নং-২৯৭ ধারা- ১৪৩/৩৪১/৩২৬/৩০৭/৩০২/
১১৪/৩৪ পেনাল কোড-১৮৬০।
উক্ত মামলার পেক্ষিতে র্যাব-১২, বগুড়া আসামীদ্বয়কে দ্রুত গ্রেফতার করতে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, উক্ত মামলার ০৬ নং পালাতক আসামী মোঃ মিজান(২৭), বগুড়ার কাহালু থানাধীন মহেশপুর এলাকায় অবস্থান করছে।
এমন গোপন সংবাদের ভিত্তিতে ০৩ ডিসেম্বর ২০২৫ইং বিকাল আনুমানিক ১৫.৫০ ঘটিকায় উক্ত এলাকার জৈনক সাজু মিয়ার দোকানের সামন মোঃ মিজানকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারের সময় তার নিকট হইতে একটি পুরাতন স্মার্ট মোবাইল, একটি সিম উদ্ধার করা হয়।
র্যাব-১২ বগুড়ার এটিসি স্কোয়াড্রন লীডার ও কোম্পানি কমান্ডার ফিরোজ আহমেদ জানান,গ্রেফতারকৃত চাঞ্চল্যকর হত্যা মামলার আসামী মিজান এর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আজ বৃহস্পতিবার দুপুরের পর বগুড়া জেলার শাজাহানপুর থানায় তাকে হস্তান্তর করা হয়েছে।


