শাহজাদপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।
”দুর্নীতির বিরুদ্ধে তারুন্যের একতা” গরবে আগামীর শুদ্ধতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে শাহজাদপুরে দুর্নীতি বিরোধী দিবস -২০২৫ পালিত হয়েছে।
এ দিবসটি উপলক্ষে উপজেলা হলরুমে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।শাহজাদপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ গোলাম সাকলায়েন এর সভাপতিত্বে এ আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মুশফিকুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহজাদপুর উপজেলা মাধ্যেমিক শিক্ষা অফিসার মোঃ শাহাদত হোসেন।
এ ছাড়া এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, শাহজাদপুর উপজেলা দুর্নীতি বিরোধী কমিটির নেতৃবৃন্দ, উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন, শাহজাদপুরের বিভিন্ন কলেজের প্রিন্সিপাল গন, শাহজাদপুরের সাংস্কৃতি সংগঠনের নেতৃবৃন্দ ও উপজেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তা কর্মচারিগন প্রমূখ।


