জয়পুরহাটে অনুদান ও পণ্য সামগ্রী বিতরণ

আপডেট: November 20, 2026 |
print news

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে ক্ষুদ্র ও দুঃস্থ ব্যবসায়ীদের স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে আয়বর্ধক প্রকল্পের আওতায় অনুদান ও পণ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে আউসগাড়া উন্নয়ন সংস্থার বাস্তবায়নে এই বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব মাসুদ রানা প্রধান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আউসগাড়া উন্নয়ন সংস্থার সভাপতি নিজাম উদ্দিন ও নির্বাহী পরিচালক শফিকুল আলম, উপমা সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক সুজন কুমার মন্ডল, এনআরডিএস-এর নির্বাহী পরিচালক আনিসুর রহমান বিটন, জেলা কৃষকদলের সদস্য সচিব মনজুরে মওলা পলাশ এবং মোহাম্মদাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আলীমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান চলাকালে প্রধান অতিথি উপকারভোগীদের হাতে পণ্য সামগ্রী তুলে দেন এবং অত্যন্ত আন্তরিকতার সাথে তাদের কুশল বিনিময় ও খোঁজখবর নেন।

প্রধান অতিথির বক্তব্যে মাসুদ রানা প্রধান বলেন, প্রান্তিক ও অসহায় মানুষের আত্মকর্মসংস্থান এবং আর্থসামাজিক উন্নয়নে এ ধরনের আয়বর্ধক উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আমরা চাই ক্ষুদ্র ও দুঃস্থ ব্যবসায়ীরা এই সহায়তাকে কাজে লাগিয়ে নিজেদের পায়ে দাঁড়াক এবং পরিবার নিয়ে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করুক। অসহায় ও কর্মঠ মানুষের পাশে দাঁড়িয়ে তাদের স্বাবলম্বী করার এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের উদ্যোগ প্রান্তিক ও অসহায় মানুষের আত্মকর্মসংস্থানে ইতিবাচক ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Share Now