সারিয়াকান্দিতে নবাগত ইউএনও মিজ্ সুমাইয়া ফেরদৌস মহোদয়ের মতবিনিময় সভা

মামুন মিয়া, সারিয়াকান্দি প্রতিনিধি: বগুড়ার সারিয়াকান্দিতে উপজেলা প্রশাসনের আযোজনে মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুর ১২ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে নবাগত সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ সুমাইয়া ফেরদৌস এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা পরিষদ দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, ছাত্র প্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও গণ্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন। উক্ত সভায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া ফেরদৌস সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
মতবিনিময়কালে সহকারী কমিশনার (ভূমি) আতিকুর রহমান, থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান, সারিয়াকান্দি বনিক সমবায় সমিতির সভাপতি সিরাজুল ইসলাম ফুল, পৌর বিএনপির সভাপতি সাহাদৎ হোসেন সনি সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, ছাত্র প্রতিনিধি, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিগন,সাংস্কৃতিক কর্মীসহ উপস্থিত ছিলেন।


