রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করতে বঙ্গভবনে প্রধান নির্বাচন কমিশনার

আপডেট: December 10, 2025 |
inbound6324702843709153079
print news

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নির্বাচন কমিশনের সার্বিক প্রস্তুতি ও তফসিল ঘোষণা বিষয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে আলোচনা করতে বঙ্গভবনে পৌঁছেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

সিইসি আজ বুধবার বেলা ১২টা ২০ মিনিটে বঙ্গভবনে পৌঁছেন।

এর আগে, ১০টা ৪০ মিনিটে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবন থেকে বঙ্গভবনের উদ্দেশে রওনা হন তিনি।

প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে রয়েছেন নির্বাচন কমিশনার- ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ (অবসরপ্রাপ্ত), তাহমিদা বেগম, মো. আনোয়ারুল ইসলাম সরকার ও আব্দুর রহমানেল মাছউদ এবং ইসি সচিব আখতার আহমেদ।

উল্লেখ্য, চলতি সপ্তাহেই নির্বাচনের তফসিল ঘোষণার কথা রয়েছে। তফসিল সংক্রান্ত ভাষণ রেকর্ড করতে ইতোমধ্যে বিটিভি ও বাংলাদেশ বেতারকে চিঠিও দিয়েছে নির্বাচন কমিশন।

Share Now

এই বিভাগের আরও খবর