শাহজাদপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের শাহজাদপুরে যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনের মধ্য দিয়ে ১৬ ডিসেম্বর ২০২৫ মহান বিজয় দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পনের মধ্য দিয়ে শুরু হয় বিজয় দিবসের আনুষ্ঠানিকতা।
এ উপলক্ষে শাহজাদপুর সরকারি কলেজ শহীদ মিনারে প্রথম প্রহরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার মাসফিকা হোসেন ও শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্য মোঃ সাইফুল ইসলাম।
এ ছাড়া এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দ, শাহজাদপুরে সাংস্কৃতিক সংগঠনগুলোর নেতৃবৃন্দসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সকাল থেকেই কুচকাওয়াজ, শিশু-কিশোরদের অংশ গ্রহন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং এ অনুষ্ঠানে মুক্তিযুদ্ধভিত্তিক আলোচনা সভারও আয়োজন করা হয়।
দিনব্যাপী এ সব কর্মসূচির মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস, ত্যাগ ও চেতনাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করা হয়।














