কুষ্টিয়ায় নির্বাচন অফিসে আগুন

আপডেট: December 21, 2025 |
inbound5644536892195810293
print news

আসাদুর রহমান, কুষ্টিয়া জেলা প্রতিনিধি: কুষ্টিয়া সিনিয়র জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে
অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।

শনিবার সকাল সাড়ে আটটার দিকে অফিস ভবনের পেছন পাশের জানালা দিয়ে অগ্নিসংযোগ করা হয় বলে জানিয়েছেন অফিসের কর্মকর্তা-কর্মচারিরা।

খবর পেয়ে সকাল সাড়ে নয়টার দিকে নির্বাচন অফিসে আসেন জেলা প্রশাসক ইকবাল হোসেন। এ ঘটনায় সকাল ১০টার দিকে সেখানে দায়িত্বরত কর্মকর্তা কর্মচারীদের নিয়ে তিনি রুদ্ধদ্বার বৈঠকে বসেন।

নির্বাচন অফিসের নিরাপত্তারক্ষী রাজ্জাক বলেন, সকাল সাড়ের আটটার দিকে এ ঘটনা ঘটে। আমি তখন দুইতলায় ছিলাম। ধোঁয়া ও আগুনের গন্ধে নিচে নেমে আগুন দেখতে পাই।

জেলা নির্বাচন অফিসের হিসাবরক্ষক মো. আসাদুজ্জামান বলেন, যে কক্ষে আগুন দেওয়া হয়েছে, সেটা সদর উপজেলা নির্বাচন অফিসের স্টোর রুম।

এখানে ভোটারদের সমস্ত তথ্য জমা রাখা হয়। আগুন লাগায় কোন ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করলাম। জেলা প্রশাসকও দেখেছেন।

এখানে স্টোর রুমে একটা আগুনের ঘটনা ঘটছে। কীভাবে আগুন লেগেছে কিংবা কারা দিয়েছে সেটা খতিয়ে দেখা হচ্ছে।

Share Now

এই বিভাগের আরও খবর