সাবেক সংসদ সদস্য মোজাহার আলী প্রধানের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

আপডেট: January 5, 2026 |
inbound1640070538332725311
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাট-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি মরহুম মোজাহার আলী প্রধানের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) বিকলে জেলা বিএনপির উদ্যোগে জয়পুরহাট কেন্দ্রীয় মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে অংশ নেন, রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ধানের শীষের প্রার্থী মাসুদ রানা প্রধান, যুগ্ম আহ্বায়ক এমএ ওহাব, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও উপদেষ্টা অ্যাডভোকেট তানজির আল ওয়াহাব, জেলা কৃষকদলের আহ্বায়ক সেলিম রেজা ডিউক, সদস্য সচিব মনজুরে মওলা পলাশ, শহর বিএনপির সভাপতি আমিনুর রহমান বকুল, সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জ্বল প্রধান, রেড ক্রিসেন্ট সোসাইটি জয়পুরহাট ইউনিটের সাধারণ সম্পাদক এএইচএম ওবায়দুর রহমান সুইট, জেলা যুবদলের সাবেক আহ্বায়ক এটিএম শাহনেওয়াজ কবির শুভ্র, সাবেক সদস্য সচিব মোক্তাদুল হক আদনান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলমগীর হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি মামুনুর রশীদ প্রধানসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Share Now

এই বিভাগের আরও খবর