বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশনের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি

আপডেট: February 21, 2026 |
inbound1642893673176091049
print news

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছে বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশন (বিজেএ) ।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৯.৪৫ মিনিটে এ পুষ্পস্তবক অর্পণ করেন সংগঠনটির নেতারা।

পুষ্পস্তবক অর্পণের পর সংগঠনের সভাপতি পার্থ শারোথি দাস এবং সাংগঠনিক সম্পাদক আল ইমরান, মোহাম্মদ শরীফ, পার্থ ঘোষ, ইসমাইল সিরাজী, রাজুসহ অন্যান্যরা বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য জীবন উৎসর্গকারী শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন।

বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি ও কালের কণ্ঠের জয়েন্ট নিউজ এডিটর পার্থ শারোথি দাস বলেন, নতুন সরকার প্রতিষ্ঠার পর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। তিনি বলেন, জনগণ গণতন্ত্র চর্চা অব্যাহত রেখে একটি নতুন বাংলাদেশ প্রত্যাশা করে।

বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক এবং এটিএন বাংলা ডিজিটাল অনলাইনের নিউজ এডিটর আল ইমরান বলেন, ভাষা আন্দোলনে যারা তাদের জীবন উৎসর্গ করেছেন, তাদের আমরা স্মরণ করি। তিনি আরও বলেন, সকল সরকারি কার্যক্রম বাংলা ভাষায় পরিচালিত হোক এবং সব ভাষার আগে বাংলা ভাষাকে প্রধাণ্য দেয়া হোক সেটাই আমাদের প্রত্যাশা।

এদিন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সবাই এক সূরে গেয়েছিলেন সেই চিরচেনা গান—“আমার ভাইয়ের রক্ত রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পরি?” এ বছর একুশে ফেব্রুয়ারির ৭৪তম বার্ষিকী, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

Share Now

এই বিভাগের আরও খবর