শাহজাদপুরে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর সাথে উপজেলা পর্যায়ের কর্মকর্তাগনের মতবিনিময় সভা 

আপডেট: February 26, 2026 |
inbound8497509781234768099
print news

সিরাজগঞ্জ প্রতিনিধি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিতের সাথে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা পর্যায়ের কর্মকর্তাগনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে শাহজাদপুর উপজেলা পরিষদ হলরুমে সংসদ সদস্য সিরাজগঞ্জ-৬  বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ড. এমএ মুহিতের সাথে উপজেলা পর্যায়ের কর্মকর্তাগনের মতবিনিময় সভয় অনুষ্ঠিত হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাশফিকা রহমান, শাহজাদপুর সহকারি কমিশনার ( ভূমি) মুসফিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার শাহজাদপুর সার্কেল মোঃ হাফিজুর রহমান, শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ মাসুদ রানা,  শাহজাদপুর উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ইকবাল হোসেন হিরু, সাবেক সাধারন সম্পাদক আরিফুজ্জামান আরিফ, সহ শাহজাদপুর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন। এ ছাড়া এ সময় উপজেলার বিএনপি’র সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দগন।

এ মতবিনিময় সভায় প্রতি মন্ত্রী ড. এম এ মুহিত বলেন, শাহজাদপুরবাসী যে আশা নিয়ে আমাকে নির্বাচিত করেছে  আমি তা ভুলিনী।

আমি এখানে এসেছি শাহজাদপুরের সমস্যা গুলো যেখানে তুলে ধরলে শাহজাদপুরের সনস্যা দুর হবে সেখানে তুলে ধরবো।

বিগত ১৭ বছরে এই দেশে দুর্নীতি তৈরি হয়েছে প্রধান মন্ত্রী তারেক রহমান বলেছেন বিএনপি সরকার আমলে কোন দুর্নীতি চলবেনা।

আমরা যে যে দ্বায়িত্বে আছি সবাই যদি ঈমানের সাথে নিষ্ঠার সাথে কাজ করি তাহলে এ দেশে  উন্নতি হবে। আমি আজকে উপজেলা কর্মকর্তাগনকে আহবান জানাবো আসুন আমরা একসাথে কাজ করি সামনের দিনগুলিতে গ্যাপগুলো পূরন করি।

আপনারা আমার জন্যে দোয়া করবেন, শাহজাদপুরবাসীর জন্যে যে কাজগুলো করার কথা বলেছি সে কাজগুলো যেন করতে পারি।

Share Now

এই বিভাগের আরও খবর