তেলিরাইয়ে উপহারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক

ফাহিম আহমদ, সিলেট জেলা প্রতিনিধি: সবার সহযোগিতা পেলে গ্রামেও নগরের সুযোগ-সুবিধা পৌঁছে দেওয়া সম্ভব।
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সিলেট সিটি কর্পোরেশনের বর্ধিত এলাকার বাসিন্দারা এখনও সিটি কর্পোরেশনের সেবা পুরোপুরি পাচ্ছেন না। আশা করি আমরা খুব দ্রুত সবাইকে পুরোপুরি সেবার আওতায় আনতে পারব। সবার সহযোগিতা পেলে গ্রামেও শহরের সুবিধা পৌঁছে দেওয়া সম্ভব।
আজ বুধবার দুপুরে নগরীর ২৮ নম্বর ওয়ার্ডের তেলিরাইয়ে উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রবাসী জমিরুল ইসলাম সিরাজের উদ্যোগে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
গোপশহর পঞ্চায়েত কমিটির সভাপতি আব্দুস সালাম দিলালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি সভাপতি কোহিনূর আহমদ।
আরও বক্তব্য দেন, আজাদুর রহমান আজাদ, মতিউর রহমান মতি প্রমুখ।
সিসিক প্রশাসক বলেন, জমিরুল ইসলাম সিরাজের মতো প্রত্যেক বিত্তবান দরিদ্রদের সহযোগিতায় এগিয়ে এলে সমাজে বৈষম্য অনেক কমে যাবে।

















