চট্টগ্রামে শফিউল আলম ফাউন্ডেশনের উদ্যোগে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

আপডেট: March 9, 2026 |
inbound3124372080042638299
print news

মোহাম্মদ রেজাউল করিম, স্টাফ রিপোর্টারঃ পবিত্র মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরার লক্ষে চট্টগ্রামের আলহাজ্ব শফিউল আলম ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ মার্চ) বিকেলে নগরীর জিইসি মোড়স্থ হোটেল ওয়েল পার্কের কনফারেন্স হলে এই ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ফাউন্ডেশনের চেয়ারম্যান ও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি অ্যাডভোকেট আলমগীর মোহাম্মদ ইউনুচ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাইতুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ড. সাইয়েদ আবু নোমান।

আলোচনা ও তাৎপর্য মাহফিলে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (IIUC) অধ্যাপক ড. মোহাম্মদ আলী হোসাইন।

রমজানের গুরুত্ব নিয়ে বক্তারা বলেন রোজাদারকে ইফতার করানো অত্যন্ত সওয়াবের কাজ। রাসুল (সা.)-এর হাদিস অনুযায়ী, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে, সে ওই রোজাদারের সমপরিমাণ সওয়াব লাভ করবে।

রমজান মাস হলো সিয়াম সাধনা ও আত্মশুদ্ধির মাস। এই মাসে রয়েছে মুসলমানদের পাপ মার্জনার এক বিশেষ রজনী ‘লাইলাতুল কদর’ এই রাত হাজার মাস অপেক্ষা উত্তম রজনী ‘লাইলাতুল কদর’, যা মুমিনদের জন্য মহান আল্লাহর বিশেষ উপহার।

অ্যাডভোকেট রাসেদুল আলমের সঞ্চালনায় আয়োজিত এই মাহফিলে সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গ, সমাজসেবক, সাংবাদিক, প্রবাসী এবং আলহাজ্ব শফিউল আলম ফাউন্ডেশন পরিবারের নারী সদস্যসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

Share Now