যুদ্ধবিরতি বা আলোচনার জন্য ইরান ‘কখনোই অনুরোধ করেনি’: আরাঘচি

আপডেট: March 16, 2026 |
inbound5317839467843397423
print news

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, তেহরান কখনোই যুদ্ধবিরতি বা আলোচনার জন্য অনুরোধ করেনি। ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি একথা বলেন।

ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ইরান একটি চুক্তি চায়। কিন্তু এতে সম্মত হতে রাজী নন তিনি। কারণ শর্তাবলী এখনও যথেষ্ট ভালো নয়।

সিবিএস নিউজের ‘ফেস দ্য নেশন’ অনুষ্ঠানে তিনি বলেন, “আমেরিকানদের সাথে কথা বলার কোনো কারণ আমরা দেখছি না, কারণ যখন তারা আমাদের ওপর হামলা করার সিদ্ধান্ত নিয়েছিল, তখনও আমরা তাদের সাথে আলোচনায় ছিলাম।”

এটা প্রেসিডেন্ট ট্রাম্প এবং যুক্তরাষ্ট্রের পছন্দের একটি যুদ্ধ এবং আমরা আমাদের আত্মরক্ষা চালিয়ে যাব” বলেন তিনি।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সিবিএস নিউজকে জানিয়েছেন, হরমুজ প্রণালি দিয়ে জাহাজগুলোর নিরাপদ চলাচলের বিষয়ে যেসব দেশ আলোচনা করতে চায়, তাদের জন্য আলোচনার পথ খোলা রেখেছে ইরান।

নির্দিষ্ট কোনো দেশের কথা উল্লেখ না করে আরাঘচি বলেন, “কিছু দেশ ইতিমধ্যেই এই প্রণালি দিয়ে নিরাপদ যাতায়াতের বিষয়ে যোগাযোগ করেছে।”

তিনি আরও দাবি করেন, ইরানের পারমাণবিক স্থাপনাগুলো বর্তমানে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং “সেগুলো পুনরায় চালু করার কোনো পরিকল্পনা আপাতত নেই।”

আরাঘচি উল্লেখ করেন, আগে পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনার সময় ইরান “সমৃদ্ধ পদার্থের (ইউরেনিয়ামের) ঘনত্ব কমিয়ে ফেলার মতো বড় ছাড়” দিতে চেয়েছিল।

তিনি বলেন, “ওইটা ছিল একটা বড় ছাড়।” এই যুদ্ধ পরিস্থিতি বদলে দিয়েছে, “এখন আলোচনার টেবিলে কিছুই নেই, সবকিছু ভবিষ্যতের ওপর নির্ভর করে।”

Share Now

এই বিভাগের আরও খবর