জয়পুরহাটে ড্রাইভিং লাইসেন্স ও কাগজপত্র ছাড়া যানবাহনে তেল না দেওয়ার সিদ্ধান্ত

আপডেট: March 29, 2026 |
inbound3930979296557220884
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ রেজিস্ট্রেশন সনদ, হেলমেট ও চালকের ড্রাইভিং লাইসেন্স ছাড়া মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযানে জ্বালানি তেল সরবরাহ না করার জন্য সিধান্ত গ্রহণ করেছেন জেলা প্রশাসন ও জেলা পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।

রবিবার দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সদস্যদের নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক আল মামুন মিয়া, পুলিশ সুপার মিনা মাহমুদা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাইমেনা শারমীন, জেলা পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশনের উপদেষ্টা রওনকুল ইসলাম চৌধুরী টিপু, সভাপতি জিয়াউল হক আলামিন চৌধুরী রানা, সাধারণ সম্পাদক আবুল খায়ের গোলাম মওলা, সদস্য রাফি চৌধুরী, মেহেদী হাসানসহ প্রমূখ।

Share Now

এই বিভাগের আরও খবর