ফেসবুকে অশ্লীল ছবি ছড়িয়ে ব্ল্যাকমেইল, প্রধান আসামি গ্রেপ্তার

আপডেট: May 17, 2026 |
inbound9071403648270450437
print news

বরিশাল প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া উপজেলার বিশারকান্দি ইউনিয়নের এক ব্যবসায়ীর কলেজপড়ুয়া মেয়ের অশ্লীল ও নগ্ন ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে ব্ল্যাকমেইল করার অভিযোগে মাহমুদ হাসান (৩৩) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, র‍্যাবের সহায়তায় বানারীপাড়া থানার ওসি (তদন্ত) শতদল মজুমদারের নেতৃত্বে চার সদস্যের একটি দল টানা ৪৮ ঘণ্টার চিরুনি অভিযান চালিয়ে মাধবপুর থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত মাহমুদ হাসান ভান্ডারিয়া উপজেলার মৃত ইউসুফ আলী হাওলাদারের ছেলে। তার বিরুদ্ধে বানারীপাড়া থানায় সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫-এর ২৫, ২৬ ও ৩০ ধারায় মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-১২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিশারকান্দি ইউনিয়নের এক ব্যবসায়ীর মেয়ে ও চাখার সরকারি ফজলুল হক কলেজ-এর এক ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে মাহমুদ হাসান।

দীর্ঘদিন সম্পর্কের পর বিয়ের প্রস্তাব নিয়ে আত্মীয়স্বজনসহ মেয়ের বাড়িতে গেলেও মেয়ের পরিবার বিয়েতে অস্বীকৃতি জানায়।

এতে ক্ষুব্ধ হয়ে ওই ছাত্রীর ব্যক্তিগত ছবি, চ্যাটিংয়ের স্ক্রিনশট ও অন্তরঙ্গ ছবি ফেসবুকে ছড়িয়ে দেয় বলে অভিযোগ উঠেছে।

Share Now

এই বিভাগের আরও খবর