দেশের ৮ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের পূর্বাভাস

আপডেট: May 29, 2026 |
inbound1795560823757772373
print news

দেশের আট অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে ঝড় বয়ে যাওয়ার আভাস দিয়েছে আবহাওয়া অফিস। এ সময় বৃষ্টির পাশাপাশি বজ্রপাতও হতে পারে।

শুক্রবার (২৯ মে) আবহাওয়া অধিদপ্তরের ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এই তথ্য জানা গেছে।

বার্তায় বলা হয়েছে রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঝড় বয়ে যেতে পারে।

পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে এই ঝড় হতে পারে। এছাড়া বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বজ্রপাত হতে পারে।

এ অবস্থায় আট জেলার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।

Share Now

এই বিভাগের আরও খবর