মেসিকে থামানো অসম্ভব, স্পেনকে নিজের খেলা দিয়েই জিততে হবে : ইনিয়েস্তা

আপডেট: July 19, 2026 |
1784451116gheOCVf4
print news

বিশ্বকাপের ফাইনালের আগে লিওনেল মেসিকে ঘিরে আলোচনা তুঙ্গে। স্পেনের কিংবদন্তি মিডফিল্ডার আন্দ্রেয়েস ইনিয়েস্তার মতে, আর্জেন্টাইন অধিনায়ককে পুরোপুরি থামানো সম্ভব নয়। তাই মেসিকে আটকানোর পরিকল্পনায় না গিয়ে নিজেদের স্বাভাবিক ফুটবল খেলেই আর্জেন্টিনাকে চাপে ফেলার পরামর্শ দিয়েছেন তিনি।

নিউইয়র্কে স্পেনের একটি রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে ইনিয়েস্তা বলেন, তাকে (মেসি) পুরোপুরি আটকিয়ে রাখা অসম্ভব। বরং স্পেন নিজেদের স্বাভাবিক খেলা দিয়ে আর্জেন্টিনাকে চাপে ফেলুক। আর সুযোগ তৈরি করে তা নিখুঁতভাবে কতটা কাজে লাগাতে পারে সেটাই আসল।

লিওনেল মেসি কী করতে পারেন, তা ফুটবল বিশ্বের অজানা নয়। প্রতিপক্ষের প্রায় সব কোচই তাকে আটকে রাখার পরিকল্পনা করেন, কিন্তু শেষ পর্যন্ত সেই হিসাব ওলটপালট করে দেন আর্জেন্টাইন অধিনায়ক। ক্যারিয়ারের গোধূলিলগ্নেও ৩৯ বছর বয়সে একই ধারায় খেলছেন তিনি।

বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে থাকা মেসি এখন পর্যন্ত ৮টি গোল করার পাশাপাশি ৪টি অ্যাসিস্টও করেছেন। ফাইনাল ম্যাচে তাকে আরও ভয়ংকর রূপে দেখা যেতে পারে বলেই ধারণা করা হচ্ছে।

সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে হারের পর ইংল্যান্ডের কোচ টমাস টুখেলও মেসির প্রভাবের কথা স্বীকার করেন। তিনি বলেন, আপনি হয়তো তাকে ৮৫ মিনিট আটকে রাখতে পারবেন, কিন্তু সব কিছু গুঁড়িয়ে দেওয়ার জন্য মেসির ৫ সেকেন্ডই যথেষ্ট। আমরা এমন একজন ফুটবলারের কাছে হেরেছি, যে ৩৯ বছর বয়সেও ফুটবল খেলাটাকে নতুন করে সংজ্ঞায়িত করে চলেছে। এর অর্থ-নিজের চোখের সামনেই ইতিহাস তৈরি হতে দেখা।

অন্যদিকে স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তেও মনে করেন, একজন খেলোয়াড় দিয়ে মেসিকে থামানো সম্ভব নয়। তার ভাষায়, মেসি এমন এক খেলোয়াড় যাকে একজন দিয়ে থামানো সম্ভব নয়। তাকে থামাতে দল হয়ে কাজ করতে হবে।

তবে এই বক্তব্যের সঙ্গে পুরোপুরি একমত নন ইনিয়েস্তা। তার বিশ্বাস, মেসিকে থামানোর চিন্তা না করে নিজেদের খেলায় মনোযোগ দেওয়াই স্পেনের জন্য সবচেয়ে কার্যকর কৌশল।

সাবেক বার্সেলোনা সতীর্থ মেসির প্রশংসা করতে গিয়ে ইনিয়েস্তা বলেন, কোনো শব্দ নেই, কিংবা আমি ঠিক জানি না কীভাবে বর্ণনা করব। প্রতি ম্যাচে তার যে সংকল্প, আত্মবিশ্বাস এবং সে যা কিছু করে- তাকে শুধু টুপি খোলা অভিবাদন জানাতে পারি।

Share Now

এই বিভাগের আরও খবর