পীরগঞ্জে সরকারি জমি দখল করে অবৈধ ভাবে ব্যবসা প্রতিষ্ঠানের ঘর নির্মাণ

আপডেট: August 9, 2026 |
received 1034186536161035
print news

জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার পৌরশহরের উপজেলা পরিষদের সন্নিকটে সরকারি জমি অবৈধ ভাবে দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ উঠেছে কামাল সরকার নামে এক প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে।

এ ঘটনায় সরকারি কবরস্থানের জমি রক্ষা করতে স্হাথানীয়রা প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন।

গত দুই দিন ধরে অবৈধভাবে ঘর নির্মাণের তথ্য উঠে আসে।
বিভিন্ন মাধ্যমে অভিযোগ সুত্রে জানা যায়, শহরের উপজেলা পরিষদ গেটের পুর্ব উত্তরে ও পীরগঞ্জ সরকারি কলেজ সংলগ্ন উপজেলা পরিষদ কর্তৃক একটি ক্যান্টিন নির্মিত ঘর মেরামত করে দখলে নিয়েছেন তিনি।

received 37342230722092050

পাশাপাশি ঐ ঘরের সন্নিকটে সরকারি খাস খতিয়ান ভুক্ত বৃহত্তর কবরস্থানের জমি রাতের আঁধারে দখল করে ব্যবসা প্রতিষ্ঠানের গোডাউন শোরুম ও দুটি টয়লেট নির্মাণ করছেন।

অবৈধ ভাবে সরকারি জমি দখল করে ঘর নির্মাণ করায় ৬ নং পীরগঞ্জ ভুমি অফিস তা বন্ধের জন্য আইনি নোটিশ প্রদান করেন। কিন্তু প্রভাবশালী ঐ ব্যক্তি প্রশাসনের আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কাজ চলমান রাখেন।

জানতে চাইলে কামাল সরকার জানান, এই উপজেলার ৭ নং হাজীপুর ইউনিয়নের কন্যা গ্রামের আমি বাসিন্দা । আমি একটি এনজিওতে চাকরি করি।

সময় সুযোগ না পাওয়ায় শুক্রবার ও শনিবার ওখানে নির্মাণ কাজ করি। এই জমি আমি টাকা দিয়ে কিনেছি।

এঘটনায় বৃহস্পতিবার উপজেলা ভূমি অফিস কার্যালয়ের দায়িত্বরত প্রধান সহকারী মশিউর রহমান জানান, বিষয়টি অবগত হয়েছি।

উপজেলা ভুমি সহকারী কমিশনার (এসিল্যান্ড) মহোদয় কে বিষয়টি জানানো হয়েছে ।

এদিকে স্থানীয় সচেতন মহল ক্ষোভ প্রকাশ করে বলেন, একদিকে সরকারি জমি আরেকদিকে উপজেলার বৃহত কবরস্থান। এসব জায়গা কিভাবে জবর দখল করে পাকা ঘর নির্মাণ করছেন তা বোধগম্য নয়।

জরুরি ভিত্তিতে তা অপসারণ করে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

Share Now

এই বিভাগের আরও খবর