জয়পুরহাটে তেঘর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন: সভাপতি আব্দুল আলীম

জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাট সদর উপজেলার তেঘর উচ্চ বিদ্যালয়ে ৬ (ছয়) মাসের জন্য ৪ সদস্যবিশিষ্ট নতুন এডহক কমিটি অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহী। উক্ত কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন আব্দুল আলিম।
শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক শামীম হাসান স্বাক্ষরিত এক পত্রে এই অনুমোদন দেওয়া হয়। সরকারি বিধি ও ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন অর্ডিন্যান্স অনুযায়ী গঠিত এই কমিটিতে অন্যান্য দায়িত্বপ্রাপ্ত সদস্যরা হলেন— সভাপতি: আব্দুল আলিম, অভিভাবক সদস্য: তৌহিদুল ইসলাম শিক্ষক প্রতিনিধি: মাজেদুল ইসলাম সদস্য সচিব: ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, তেঘর উচ্চ বিদ্যালয়।
নবনির্বাচিত সভাপতি আব্দুল আলীম জানান, বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং সুন্দর শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখতে তিনি শিক্ষক, অভিভাবক ও এলাকার সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করছেন।



