জয়পুরহাটে খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

আপডেট: August 16, 2026 |
print news

জয়পুরহাট প্রতিনিধি: বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে জয়পুরহাটে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে পৌর শহরের মদিনা মহল মাদ্রাসায় আয়োজিত এ দোয়া ও মিলাদ মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু ও সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করা হয়।

দোয়া মাহফিলের আয়োজন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সাল আলিমসহ স্থানীয় নেতাকর্মী ও মুসল্লিরা উপস্থিত ছিলেন।

Share Now

এই বিভাগের আরও খবর