চকচকে দেখে মাছ কিনছেন? ফর্মালিন মাখানো নেই তো? জেনে নিন রাসায়নিক মুক্ত করার সহজ উপায়

আপডেট: August 27, 2026 |
fd 216
print news

বাজার থেকে কিনে আনছেন টাটকা মাছ, কিন্তু তা খেয়েও অসুস্থ হচ্ছে শরীর! এমনটা কি প্রায়ই হয়? তা হলে বুঝবেন আপনার কিনে আনা মাছ আদতে যতটা টাটকা দেখায়, আসলে তা নয়। এই বিষাক্ত রাসায়নিক শরীরকে প্রতিদিন বিষাক্ত করছে৷

বাজারে টাটকা, চকচকে মাছ দেখলেই যে সেটা নিরাপদ, এমনটা ভাববেন না। অনেক সময়ে মাছ দীর্ঘক্ষণ তাজা দেখাতে অসাধু ব্যবসায়ীরা তাতে ফর্মালিনের মতো ক্ষতিকর রাসায়নিক মেশান, যা শরীরে গেলে দীর্ঘমেয়াদে বড় ক্ষতি হতে পারে।
বাজার থেকে কিনে আনছেন টাটকা মাছ, কিন্তু তা খেয়েও অসুস্থ হচ্ছে শরীর! এমনটা কি প্রায়ই হয়? তা হলে বুঝবেন আপনার কিনে আনা মাছ আদতে যতটা টাটকা দেখায়, আসলে তা নয়। এই বিষাক্ত রাসায়নিক শরীরকে প্রতিদিন বিষাক্ত করছে৷ চিকিৎসকরা সাবধান করছেন, এই রাসায়নিকের মারাত্মক ক্ষতিকর প্রভাব রয়েছে আমাদের দেহে৷ মাছ কেনার পর রান্নার আগে কয়েকটা সহজ নিয়ম মেনে চললে ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।

মাছ কিনে এনে খুব ঠান্ডা জলে ধুয়ে নিন সেই মাছ। এর পর প্রায় এক ঘণ্টা তাকে ভিজিয়ে রাখুন সেই জলেই। ঠান্ডা জলের প্রভাবে মাছের শরীরের ফর্মালিন কিছুটা বেরিয়ে যায়। এর পর নুন জল তৈরি করে তাতে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখুন মাছ। নুন মাছের শরীরের ক্ষতিকর রাসায়নিককে সহজেই বার করে আনে। এই দুই প্রক্রিয়া অবলম্বন করলেই ফর্মালিন অনেকটা সরে যায়। তবে আরও ভাল ফল পেতে প্রথমেই চাল ধোয়া জল দিয়ে ধুয়ে নিন মাছ। তার পর সাধারণ জলে ডুবিয়ে রাখুন কিছুক্ষণ। এতে সহজেই ফর্মালিন সরে যাবে।

Share Now

এই বিভাগের আরও খবর