জয়পুরহাট সদর উপজেলা জিয়া সাইবার ফোর্সের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

আপডেট: September 22, 2026 |
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাট সদর থানা শাখা জিয়া সাইবার ফোর্সের ৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে মোহাম্মদ রবিউল ইসলাম জয়রাজকে সভাপতি, মেহেদী হাসান মন্ডলকে সাধারণ সম্পাদক এবং নাইম ইসলামকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

২০ সেপ্টেম্বর বিকেলে জিয়া সাইবার ফোর্সের জয়পুরহাট জেলা শাখার সভাপতি মো. মিলন মিয়া ও সাধারণ সম্পাদক আশিক কুমারের যৌথ স্বাক্ষরে নবগঠিত কমিটির অনুমোদন দেওয়া হয়।

অনুমোদিত কমিটিতে সংগঠনের বিভিন্ন পদে ৫১ জনকে দায়িত্ব দেওয়া হয়েছে। এর মাধ্যমে জয়পুরহাট সদর থানা শাখায় সংগঠনটির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

জেলা শাখার নেতারা আশা প্রকাশ করেন, নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে দায়িত্বশীল ভূমিকা পালন করবেন।

Share Now

এই বিভাগের আরও খবর