পীরগঞ্জে ‘পয়েন্ট ইংলিশ অলিম্পিয়াড অ্যান্ড কালচারাল ফিয়েস্টা-২০২৬’ অনুষ্ঠিত

আপডেট: October 3, 2026 |
print news

জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জাঁকজমকপূর্ণ আবহে এবং আনন্দঘন পরিবেশে ‘পয়েন্ট ইংলিশ অলিম্পিয়াড অ্যান্ড কালচারাল ফিয়েস্টা-২০২৬ (সিজন-০২)’ অনুষ্ঠিত হয়েছে ।

শনিবার (৩ অক্টোবর) নর্থ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের ‘ইংলিশ স্পোকেন ক্লাব’-এর আয়োজনে প্রতিষ্ঠানটির ক্যাম্পাস-২ প্রাঙ্গণে দিনব্যাপী এই প্রতিযোগিতা ও সংস্কৃতি উৎসব অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের ইংরেজি ভাষা ও যোগাযোগ দক্ষতা উন্নয়ন, আত্মবিশ্বাস বৃদ্ধি, মেধা ও সৃজনশীলতার বিকাশ এবং নেতৃত্বের সক্ষমতা গড়ে তোলার লক্ষ্যে নানা প্রতিযোগিতার আয়োজন করা হয়।

এর মধ্যে ছিল বিতর্ক প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা (বাংলা ও ইংরেজি), জাতীয় সঙ্গীত পরিবেশন, প্রদর্শনী পর্ব, ইংলিশ অলিম্পিয়াড পরীক্ষা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনুষ্ঠানস্থলে বর্ণিল তোরণ ও ব্যানার টানানো হয় এবং শিক্ষার্থীদের সুবিধার্থে দিকনির্দেশনামূলক নানা পোস্টার দেওয়া হয়। এতে বিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। এছাড়া অভিভাবক ও স্থানীয় সুধীজন উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহিত করেন।

অনুষ্ঠানে নর্থ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও চেয়ারম্যান জনাব মো: ইসমাঈল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-৩ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব জনাব মো: জাহিদুর রহমান জাহিদ।

এসময় তিনি বলেন, পীরগঞ্জ ‘নর্থ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ’ শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে সবসময় ব্যতিক্রম ধর্মী আয়োজন করে থাকে। নিয়মিত এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়াতে এবং আন্তর্জাতিক মানের সাথে খাপ খাইয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নর্থ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের মাধ্যমিক শাখার প্রধান শিক্ষক খাইরুল বাশারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অধ্যাপক জনাব মো: জিয়াউদ্দীন ইসলাম জিয়া (সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক, পীরগঞ্জ উপজেলা বিএনপি),আলহাজ্ব জনাব মো: রশিদুল আলম সরকার (অবসরপ্রাপ্ত হিসাব সংরক্ষণ অফিসার),আলহাজ্ব জনাব মো: হাসান আলী (বিশিষ্ট ব্যবসায়ী, পীরগঞ্জ),আলহাজ্ব জনাব মো: মাকছুদ কামাল (বিশিষ্ট সমাজসেবক, পীরগঞ্জ),জনাব মো: মকছেদুল আলম সরকার (বিশিষ্ট সমাজসেবক, পীরগঞ্জ)।

এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গণমাধ্যম প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

উৎসব মুখর পরিবেশে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যে দিনের শুরুতেই সকাল ৮:০০ টায় নিবন্ধিত প্রতিযোগীদের সমাবেশ ও প্রি-কার্ড বিতরণের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

সকাল ৮:৩০ টায় উদ্বোধনী পর্ব ও জাতীয় সঙ্গীত পরিবেশনের পর সকাল ৯:০০ টায় ইংলিশ অলিম্পিয়াড পরীক্ষা এবং সকাল ১১:০০ টায় সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।

দুপুরের খাবারের বিরতির পর বিকেল ২:০০ টা থেকে শুরু হয় দ্বিতীয় পর্ব। এ পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা, আমন্ত্রিত অতিথিদের ভাষণ, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী এবং ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি ঘটে।

সমাপনী বক্তব্যে প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও চেয়ারম্যান মো: ইসমাঈল হোসেন বলেন, “শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের যোগ্যতাসম্পন্ন ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

তাদের সৃজনশীলতা ও নেতৃত্বের বিকাশ ঘটাতে নর্থ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখবে।”

Share Now

এই বিভাগের আরও খবর