জয়পুরহাটে এসএসসি-৮৮ ব্যাচের তিন প্রয়াত বন্ধুর স্মরণে দোয়া ও স্মরণসভা

জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাট জেলার এসএসসি-৮৮ ব্যাচের সদ্য প্রয়াত তিন বন্ধুর রুহের মাগফিরাত কামনায় দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
রাতে জয়পুরহাট শহরের ছহির রেস্টুরেন্ট অ্যান্ড কনভেনশন সেন্টারে এসএসসি-৮৮ ব্যাচের বন্ধুবর্গের আয়োজনে এ দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হয়।
স্মরণসভায় প্রয়াত তিন বন্ধু—মো. শাহিনুর ইসলাম মণ্ডল (বিদ্যুৎ), মো. আকাইদুল হায়াত (তালাশ) এবং মো. আবু রেজা মুর্তা (লাবু)-এর স্মৃতিচারণ করা হয়।
এ সময় তাঁদের কর্মময় জীবন ও বন্ধুত্বের বিভিন্ন স্মৃতি তুলে ধরে আবেগঘন আলোচনা করেন সহপাঠীরা।
এসএসসি ৮৮ ব্যাচের গোলজার হোসেন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন এ এইচ এম ওবায়দুর রহমান সুইট, শফিকুল ইসলাম, রিটন চৌধুরীসহ ৮৮ ব্যাচের সকল বন্ধুরা।
পরে তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। অনুষ্ঠানে এসএসসি-৮৮ ব্যাচের বিভিন্ন পর্যায়ের বন্ধুরা উপস্থিত ছিলেন। তাঁদের স্মরণে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিতদের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।



