রাস্তায় ফেলে যাওয়া ইসরাত ও রোজা মনির পাশে স্বপ্ন

আপডেট: October 14, 2026 |
dsadsdsadsdsd
print news

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মায়ের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে অনিশ্চয়তার মুখে পড়া দুই কন্যাশিশু ইসরাত ও রোজা মনির পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছে দেশের বৃহত্তম রিটেইল চেইন শপ স্বপ্ন। শিশু দুটির পরিবারের জীবিকা নির্বাহে সহায়তা করতে তাদের একটি গাভী উপহার দিয়েছে প্রতিষ্ঠানটি। এই উদ্যোগের মাধ্যমে শিশু দুটির পরিবার যেন ভবিষ্যতে আয়ের একটি টেকসই উৎস গড়ে তুলতে পারে, সেই প্রচেষ্টা চালাবে স্বপ্ন।

গত ১১ অক্টোবর দুপুরে ব্রাহ্মণপাড়া উপজেলার দক্ষিণ বাজার এলাকায় রোজ গার্ডেন মডেল স্কুলসংলগ্ন সড়কের পাশে পাঁচ বছর বয়সী ইসরাত ও তার দেড় বছর বয়সী ছোট বোন রোজা মনিকে একা কাঁদতে দেখেন স্থানীয় বাসিন্দারা। ইসরাতের ভাষ্য অনুযায়ী, চিপস কিনে দেওয়ার কথা বলে তাদের সেখানে নিয়ে আসেন মা। এরপর তাদের একা রেখে চলে যান তিনি। দীর্ঘ সময় অপেক্ষা করেও মাকে ফিরে না পেয়ে অসহায় অবস্থায় পড়ে দুই শিশু।

পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওর মাধ্যমে শিশু দুটির পরিচয় শনাক্ত করা হয়। খবর পেয়ে তাদের এক চাচি ঘটনাস্থলে পৌঁছান এবং স্থানীয়দের সহায়তায় শিশু দুটিকে নিজের জিম্মায় নেন।

শিশু দুটির এমন পরিস্থিতির খবর জানার পর তাদের পরিবারের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছে স্বপ্ন। এর ফলে পরিবারটি গাভী পালন ও দুধ বিক্রির মাধ্যমে নিয়মিত আয় করতে পারবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে শিশু দুটির লালন-পালন ও ভবিষ্যৎ গঠনে এটি সহায়ক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা প্রতিষ্ঠানটির।

স্বপ্ন মনে করে, ব্যবসায়িক কার্যক্রমের পাশাপাশি সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরি করাও সামাজিক দায়বদ্ধতার গুরুত্বপূর্ণ অংশ। বিশেষ করে শিশুদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে তাদের পরিবারের পাশে দাঁড়ানো প্রয়োজন। ইসরাত ও রোজা মনির জন্য নেওয়া এই উদ্যোগের মাধ্যমে পরিবারটির জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।

Share Now